মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের এক ঝাঁক তরুণ ও যুবক স্বেচ্ছাসেবীদের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০শে ডিসেম্বর ২০২২ইং) সকাল ১১ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার ১২নং রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা রবিউল ইসলামের সভাপতিত্বে ১তম ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অত্র সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মাওঃ আমিনুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২নং রায়নগর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম শফি।তিনি বলেন আজ তরুণ যুকদের মাধ্যমেই যুব সমাজের সেবামূলক কার্যক্রম হয়৷
তাদের মাধ্যমেই সামাজিক ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছে নানান বয়সের তরুণ যুবকরা। যা গ্রামের মানুষের বিভিন্ন প্রয়োজনে সেবা প্রদান করে। তাদের রক্তদান এই কর্মকান্ডের মাধ্যমে অনেক গরিব অসহায় মানুষ উপকৃত হয়।
যেখানে এক ব্যাগ রক্ত ক্রয় করতে বাজারে ১২শত টাকা লাগে সেখানে তারা ফ্রিতে রক্ত সংগ্রহ করে দেয়। আমি মনে করে তাদের এই কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে যাবে। তাদের যে কোন প্রয়োজনে আমি পাশে থাকবো ইনশাআল্লাহ।
এসময় বক্তব্য রাখেন অত্র এলাকার, ইউপি সদস্য বেলাল মন্ডল, ইউপি সদস্য ফারুক হোসেন, বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন বিবিজিএফ এর সভাপতি আব্দুর রহিম সরকার,
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ মন্ডল, মহস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাইদুর রহমান সাজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইন্না মিয়া। সাংবাদিক বিপুল,
অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জহুরুল ইসলাম সৈকত, সভাপতি ইউসুফ হোসাইন, সাঃ সম্পাদক নুর ইসলাম জনি, যুগ্ম সাঃ সম্পাদক টিপু সুলতান, দপ্তর সম্পাদক রিয়াজুল হাসান কোষাধ্যক্ষ তারেক হাসান,
রিপন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, প্রচার সম্পাদক, গোলাম রব্বানী, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল তামিম, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রাসেদ সদস্য বিজয়, সোহেল,রাসেল, আশাফুল, সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।