জিয়াউল কবীর:
রাজশাহীর বাঘা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রর্থী জয় লাভ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বচন অফিসার আবুল হোসেন।
নির্বাচনী ফলাফলে দেখা যায়,রাজশাহীর বাঘা পৌরসভায় ৬ হাজার ৪২৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছে আওয়ামী লীগের স্বতন্ত্র বিদ্রোহী জগ মার্কা প্রার্থী আক্কাছ আলী।
অন্যদিকে পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জিল্লুর রহমান ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
আর শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
রাজশাহীর বাঘা পৌরসভায় ৬ হাজার ৪২৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলী।জগ প্রতীক নিয়ে আক্কাছ আলী পেয়েছেন ১২ হাজার ১৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টু পেয়েছেন ৫ হাজার ৫৯২ ভোট।
বাঘা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৬৯।যার মধ্যে পুরুষ ১৫ হাজার ৮১২ এবং নারী ১৫ হাজার ৮৭৭ জন।এই পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১১টি কেন্দ্রে ৯০টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণের কথা থাকলেও ভোট গ্রহণে দেরি হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।এর পর ১১ টি কেন্দ্রের প্রাপ্ত ফল থেকে আক্কাছ আলীর বিজয় নিশ্চিত হয়ে যায়।