আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিএনপি নেতাদের হুরোহুরি, ভাঙলো পুষ্পস্তবক

সাভার প্রতিনিধি :

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপির নেতা-কর্মীদের হুরোহুরিতে ভেঙে গেছে তাদের ফুলের শ্রদ্ধাঞ্জলী। সেই ফুল দিয়েই তারা শহীদদের প্রতি সন্মান জানিয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিএনপির কেন্দ্রী নেতারা সৌধ এলাকার বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য গেলে এ ঘটনা ঘটে।

এসময় দেখা গেছে, বিএনপির ঢাকা জেলার নেতা সালাউদ্দিন বাবুর পাশে খন্দকার মোশাররফ হোসেন ও ড. আব্দুল মইন খান পেছনের নেতা-কর্মীদের ধাক্কায় বেদির উপর ঝুকে পরেন৷

পরে বেদিতে দিতে আশা শ্রদ্ধাঞ্জলী দেওয়ার সময় কর্মীদের হুর-হুরি ও ধাক্কাধাক্কিতে মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়। পরে সেই ভাঙা শ্রদ্ধাঞ্জলীই বেদিতে অর্পন করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে সারা দেশের মানুষ বিক্ষিপ্ত শুধু আমাদের দেশেই নয় আন্তর্জাতিকভাবেও বিক্ষুব্ধ।

আগামীতে একদিন একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে দেশের মানুষ চায়। আন্তর্জাতিক বিভিন্ন মহলে এই সুষ্ঠু নির্বাচন চায়।

তাই আমরা এই বিজয় দিবসের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ১০ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানাই।

এছাড়া জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ