বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুাড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহান আহমেদ ও সিনিয়র সহ সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ এর উদ্যোগে দেশ ও প্রবাসী সাধারণ জনগণের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলার
(দেবতপুর) গ্রামের সড়ক দূর্ঘটনায় পায়ে আঘাত প্রাপ্ত গরীব অসহায় শাহ আলম’কে মঙ্গলবার (৬ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে।
বেতগাড়ী রোমা অটো রাইচ মিলস্ এর প্রধান ফটকের সামনে মোটর চালিত অটোভ্যান আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার জন্য হস্তান্তর করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
এসময়ে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।