আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বাংলাদেশ বন্ধু ক্লাব এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা 

মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ  প্রতিনিধিঃ

চলবো মোরা এক সাথে, জয় করবো মানবতাকে′′ এই স্লোগানে সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ বন্ধু ক্লাব এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১শে অক্টোবর ২০২২ইং)বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১০নং সৈয়পুর ইউনিয়নের গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিকাল ৪ ঘটিকায় সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় স্বেচ্ছাসেবী মিলন মেলা ও তৃতীয় প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃআব্দুল মোত্তালেব মোল্লা ।

প্রধান অতিথি তার বক্তব্যে সকলের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। স্বেচ্ছাসেবী সংগঠন এর মাধ্যমে অনেক গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করে। তিনি বলেন তোমাদের এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে।

তাহলে সরকার থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবে তোমরা। আমার দেখা এ সংগঠনের যুবকরা খুব আন্তরিকতার সাথে মানব সেবা করে যাচ্ছেন। যখন যার রক্তের প্রয়োজন হয় এই সংগঠনটি তাদের রক্তের চাহিদা মেটাচ্ছে।

আর তোমরা সবাই তরুণ প্রজন্মের অহংকার।সংগঠনের যেকোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে আমার পক্ষ থেকে ও উপজেলার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ শহিদুল ইসলাম তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের প্রতি গঠনমূলক বক্তব্য রাখেন কি ভাবে সংগঠন সামনের দিকে এগিয়ে নিতে পারবে সেই বিষয়ে তার মতামত প্রকাশ করেন।

তিনি আরো বলেন যেকোন ভালো কাজে আমাকে তোমরা পাশে পাবে। সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইলো এই রকম অনুষ্ঠান যানো আগামিতে আরো ভালো ভাবে করতে পারো সেই আশায় করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি ফার্মার নির্বাহী পরিচালক দিপক কুমার অধিকারী খোকন তিনি সংগঠনের লক্ষ উদ্দেশ্য দেখে খুবই আনন্দিত হয়েছেন যে তরুণরা যে উদ্যোগ নিয়েছে যা মানব কল্যাণে অনেক বড় ভূমিকা রাখবে বলে মনে করেন।

আগামিতে যেন তোমরা আরো ভালো ভাবে সামাজিক ও জনকল্যাণমুখী উন্নয়ন মূলক কাজ করতে পারো। তিনি আরো বলেন যে তোমরা মেডিকেল ক্যাম্প করলে ফ্রিতে এমবিবিএস ডক্টর রোগী দেখবেন। সেই বিষয়ে আমার তোমাদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে।

উক্ত স্বেচ্ছাসেবী মিলন মেলা ও তৃতীয় প্রতিষ্ঠা বাষির্কীতে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জহুরুল ইসলাম সৈকত,তিনি বলেন স্বেচ্ছাসেবী সংগঠন মানেই মানব সেবা করা,

যা সমাজের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা এক অপরের সাথে মিলে মিশে কাজ করতে পারলে মানবতাকে জয় করতে পারবো আমরা ইনশাআল্লাহ। সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বাষির্কী ও স্বেচ্ছাসেবী মিলন মেলার সাফল্য কামনা করেন।

আরো বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি শেখ মিনহাজ লাভলু।

আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক মোঃ মাহমুদুল হাসান শামিম তিনি বাংলাদেশ বন্ধু ক্লাবের সকল সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

ও বিভিন্ন সংগঠনের সভাপতি ও পরিচালক স্বেচ্ছাসেবী সদস্য বৃন্দ গঠনমূলক আলোচনা করেন।

শেষে সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম বলেন,সংগঠনের আমরা তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। সবকিছু স্বাভাবিক থাকলে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আমরা ব্যতিক্রম ভাবে উদযাপন করবো।

সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তিনি সবার সহযোগিতা চেয়ে সবাইকে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন মানব সেবার মধ্য দিয়ে সংগঠনটি জনপ্রিয় হয়ে ব্যাপক সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ শামীম হোসেন
সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,সহ সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সাংগঠনিক সম্পাদক, মোঃ শাকিল মিয়া, দপ্তর সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক, আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক,

মোঃ আল -আমিন, সহ ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বিপ্লব ইসলাম, সমাজসেবা সম্পাদক শিপন মিয়া, সিনিয়র সদস্য এরশাদ ইসলাম, সদস্য মোঃ নূরনবী ইসলাম,মোঃ বিপুল ইসলাম,মো সাবু আহমেদ,মোঃ বিপুল ইসলাম বিভিন্ন সংগঠনের নেতৃকর্মী বৃন্দ।

সব শেষে সংগঠনে অংশ গ্রহণকারী ও সকল সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। যা আগামিতে তারা অনুপ্রাণিত ও সামাজিক কাজে উৎসাহী হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ