আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

কুবি শাখা ছাত্রলীগের নেতৃত্বে প্রধানমন্ত্রী ৭৬ তম জন্মদিন পালিত

কুবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে আনন্দ র‍্যালী, বৃক্ষরোপন ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী,

সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্র সংগঠনটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ