আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে শিক্ষকগণের ডিজিটাল কনটেন্ট তৈরি বিষয়ে প্রশিক্ষণ

ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে আহসান

উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের ডিজিটাল কনটেন্ট তৈরি ও পাঠদান বিষয়ে কর্মশালা শুরু হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর সহায়তায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, উপজেলা উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,

প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, শিক্ষক তপন কুমার সরকার, শাহীনুর রহমান প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে সবুজকুমার দাস প্রশিক্ষণ প্রদান করেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ