আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে৷ জানাযায় হাটকালুপাড়া গ্রামের নাছের উদ্দীনের ছেলে আলাউদ্দীন (৪৫) নামে এক কৃষক গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হাটকালুপাড়া মাঠের মধ্যে গরু নিতে গিয়ে

এ দুর্ঘটনাটি ঘটে।

উনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার জাহাঙ্গীর আলম বলেন,ঘাস খাওয়ার জন্য মাঠের মধ্যে গরু ছেরে দিয়ে আসেন আলাউদ্দীন। বৃষ্টি শুরু হলে দুপুরে মাঠ থেকে গরু নিতে গিয়ে বজ্রপাতে তাহার মৃত্যু হয়েছে।

পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার লাশ বাড়ীতে নিয়ে আসে। এছাড়াও ঘনকালুপাড়ার গ্রামের মোঃ আকবর আলীর প্রায় ৯০হাজার টাকা মূল্যের একটি গরুও বজ্রপাতে মারা যায় বলে জানিয়েছেন তিনি।

আলাউদ্দীন বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করেছেন আত্রাই থানার ওসি মোঃ তারেকুর রহমান সরকার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ