আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সংসদে নতুন ডেপুটি স্পিকার শপথ নিলেন শামসুল হক টুকু

অনলাইন ডেস্ক :

আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন নতুন ডেপুটি স্পিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু।

রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে সংসদে অধিবেশনের শুরুতেই চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম সংসদে প্রস্তাব করেন।

সংসদ সদস্য কামরুল ইসলাম (ঢাকা-২) তা সমর্থন করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরিচালনায় কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ