মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ের ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাটুরিয়া-বড়দা পাড়া গ্রামে আওয়ামী লীগের সম্মেলন সফল করা উপলক্ষে রবিবার ২১ আগষ্ট ২২ বৈকাল ৫ ঘটিকায় হাটুরিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন
ওয়ার্ড আওয়ামী সভাপতি দেওয়ান মোঃ আব্দুল মজিদ , সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ৷
বক্তব্য রাখেন
আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান পলাশ,সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল।
শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আকবর হোসেন রশিদ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন।
সহ-সভাপতি দেওয়ান মুনছুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ওমর ফারুক,
ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ রইচ প্রমুখ।