আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বগুড়ায় ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ৩

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম  ২৬শে জুলাই সকালে  বগুড়া সদর থানাধীন।

মালতিনগর দক্ষিনপাড়া সাকিনস্থ অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ তরিকুল ইসলাম এর “তমা ভিলা” নামক বাসার সামনে ল্যাম্প পোষ্টের নিচে গলির রাস্তার উপর হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মোঃ বিদ্যুৎ শেখ(২৩),

পিতা-মোঃ মোস্তফা শেখ, এ/পি সাং-চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড (জনৈক অটো রিক্সাচালক ইলিয়াসের বাসার ভাড়াটিয়া), স্থায়ী সাং-মালগ্রাম ২। মোঃ সঞ্জয় হাওলাদার ওরফে হিমেল(২৫),

পিতা-মোঃ বাবু হাওলাদার, সাং-চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড, উভয় থানা-বগুড়া সদর , ৩। মোঃ মিল্লাত প্রাং(২৮), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, সাং-নেপালতলী মধ্যপাড়া, থানা-গাবতলী, সকলের জেলা-বগুড়াগণদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ