আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

শিবগঞ্জে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া  প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে এলাকার প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান,

সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আজিজুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ