আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বগুড়া থেকে ৩৯ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

মোঃ জহুরুল ইসলাম সৈকতে,বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় ৩৯ বোতল ফেন্সিডিলসহ ৩৮ বছর বয়সী ছামিউল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছামিউল কুড়িগ্রাম জেলার কাগজিপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) তৌহিদুল মবিন খান জানান, ভোরে বগুড়া-ঢাকা মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এসময় ছামিউলকে আটক করে তল্লাশির সময় ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার আরও জানান,গ্রেপ্তার ছামিউলের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়েরর জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ