আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

নাটোরের নলডাঙ্গা হাটের পাট ক্রয়-বিক্রয়ের স্থান পরিবর্তন করলেন- এসিল্যান্ড 

ইউসুফ হোসেন , নাটোর :

নাটোরের নলডাঙ্গার হাট একটি অতি গুরুত্বপুর্ন ও পুরতন হাট এটি বর্তমানে নাটোর-নলডাঙ্গা প্রধান সড়ক বারনই নদীর ব্রিজের উপর পাট ক্রয়-বিক্রয় হয়ে আসছিলো।

এতে স্কুলগামী ছাত্র-ছত্রী, সাধারণ জনগণসহ যানবাহন চলাচলে বিভিন্ন সময় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে আসছে। এতে সকলের চরম ভোগান্তি পোয়াতে হয়।

এছাড়াও ব্রিজের উপর পাট পালা ও টলি-ট্রাকে পাট লোড করে আসছিল ব্যবসায়ীরা। অতিরিক্ত লোডের কারনে ব্রিজটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জনদুর্ভোগ লাঘবে প্রধান সড়ক,

ব্রিজ সহ যানজট মুক্ত করতে ও ক্রেতা বিক্রেতা উভয়ের সুবির্ধাথে নলডাঙ্গা হাটের পাট ক্রয় বিক্রয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন পরামর্শক্রমে (অস্থায়ী ভিত্তিতে) সোনাপাতিল মহিলা কলেজ মাঠে পাট হাট বসিবার সিদ্ধান্ত গ্রহণ করছেন।

আগামী (১৯ জুলাই) মঙ্গলবার থেকে মহিলা কলেজ মাঠে পাট ক্রয় বিক্রয় করা হইবে। আজ উক্ত স্থানটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন ও নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির পরিদর্শন করেন।

ইতি মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিষয় টি প্রচার হওয়ায় জনসাধারণের মাঝে চরম উৎসাহিতা ও শান্তি বিরাজমান করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ