আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে লাম্পি স্কিন ডিজিজের উপর জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

আজ (১ জুলাই শুক্রবার) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শাহজাদপুরের উদ্যোগে পোতাজিয়ায় লাম্পি স্কিন ডিজিজের উপর জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ গৌরাংগ কুমার তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিরাজগঞ্জ । তিনি বলেন লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর একটি ভাইরাস জনিত রোগ, টিকার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

যেহেতু মশা, মাছি, আঠালি দ্বারা অসুস্থ প্রাণি হতে সুস্থ প্রাণিতে ছড়ায়, তাই খামারে মশা, মাছি দুর করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ডিটিও, সিরাজগঞ্জ, ডাঃমোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শাহজাদপুর ডাঃ মিজানুর রহমান, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদণ সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদ আলী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ