আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে পোশাক কারখানার ভিতরে বহিরাগতসহ ২ পোশাক শ্রমিককে মারধর

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে নিসাদ হোসেন নামের (২০) এক যুবকসহ দু’জন পোশাক শ্রমিককে একটি পোশাক কারখানার ভিতরে মরধর করে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে।

এঘটনায় অডিসি ক্রাফট লিঃ নামের ওই পোশাক কারখানার শ্রমিক আরিফুর রহমান বাবু (২২) ও নিসাদ নামের দু’জন ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ মে) বিকেলের দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া এলাকায় অডিসি ক্রাফট লিঃ নামের একটি পোশাক কারখানার ভিতরে এই মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, অডিসি ক্রাফট লিঃ পোশাক কারখানার শ্রমিক আরিফুর রহমান বাবু ও মোঃ উজ্জল, জয়পুরা এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ নিসাদ হোসেন।

অভিযুক্তরা হলেন, অডিসি ক্রাফট লিঃ এর এডমিন মোঃ আমিন, সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া এলাকার ভাষানী (৪০), লুৎফর রহমান (৪৫), জাকির (৩৬), মামুন (৩০)।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ মে) সোমভাগ ইউনিয়ন পরিষদ বাজারের পাশে অডিসি ক্রাফট লিঃ এর কাটিং ইনচার্জ মোঃ সেলিম কে স্থানীয় কয়েকজন বখাটে ছেলেরা মারধর করে।

পরে শনিবার বিকেলের দিকে মোঃ সেলিম কে মারধরের অভিযোগে নিসাদ হোসেন নামের ওই যুবককে স্থানীয় কয়েকজন জয়পুরা থেকে গাড়িতে তুলে অডিসি ক্রাফট লিঃ পোশাক কারখানার ভিতরে নিয়ে যায়। পরে তাকে সেখানে বেধড়ক মারধর করে।

এছাড়াও অডিসি ক্রাফট লিঃ এর কাটিং ইনচার্জ মোঃ সেলিম কে মারধরের সাথে জাড়িত থাকার অভিযোগে ওই পোশাক কারখানার শ্রমিক আরিফুর রহমান বাবু ও মোঃ উজ্জল কে মারধর করে। এদের মধ্যে আরিফুর রহমান বাবুর অবস্থা গুরুতর।

ভুক্তভোগী শ্রমিক আরিফুর রহমান বাবু জানান, আমি কাজ করতেছিলাম। হঠাৎ সিকিউরিটি দিয়ে ডেকে আমাকে রুমে নেয়া হয়। রুমে ঢুকতেই আমার কলার ধরে আমাকে বেধড়ক মারধর করে। আমার সারা শরীরে এখনো ব্যথা রয়েছে।

বাবুর বাবা লোকমান হোসেন জানান, আমার এক ভাইয়ের মাধ্যমে জানতে পারি অডিসি গার্মেন্টসের ভিতরে আমার ছেলেকে আটকিয়ে রাখা হয়েছে।

পরে সেখানে যাই। যাওয়ার পর সাদা কাগজে আমাদের স্বাক্ষর রেখে আমার ছেলেকে দিয়ে দেয়। পরে বাড়িতে আনার পর দেখি আমার ছেলে অসুস্থ হইয়ে গেছে, প্রচুর বমি করে। তখন সে বলে তাকে মারছে। পরে হাসপাতালে ভর্তি করি।

ভুক্তভোগী নিসাদ জানায়, আমাকে জয়পুরা থেকে মেরে একটি মাইক্রোবাসে তুলে। পরে অডিসির ভিতরে নিয়ে আবারো মারধর করে একটা কাগজে স্বাক্ষর করায়।

কারখানার কাটিং ইনচার্জ মোঃ সেলিম কে মারধরের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আমি ওই কারখানায় কাজ করতাম পরে বাদ দিয়ে দিছি।

এখন রাস্তা ঘাটে সেলিম ভাই আমাকে দেখলেই আমাকে নিয়ে কটুকথা বলে। সেই কথা আমি আমার কয়েকজন বন্ধুর কাছে শেয়ার করেছিলাম তারা হয়ত মারছে। কিন্তু আমি সেখানে ছিলাম না।

এবিষয়ে অডিসি ক্রাফট লিঃ এর এডমিন মোঃ আমিন বলেন, ভাই অভিযোগ মিথ্যা। আমরা কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে ওকে দেখে আসলাম। আপনি আরেকবার ফোন দিয়ে শুনেন আসল ঘটনা কি?

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ