আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বন্যার্তরা নগদ অর্থ ও ত্রাণ সহায়তা পাবেন, ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

বুধবার (১৮ মে) সকালে সাভারের দোসাইদ এলাকার অধন্য স্কুল এন্ড কলেজের চারতলা ভবন উদ্বোধন শেষে তিনি এসব বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় ওইসব জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। তাদের কথা সরকার সবসময় ভাবেন। বন্যার্তদের পাশে দেশের সরকার রয়েছে।

তিনি বলেন, বন্যার্তদের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন বাধা গ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। কিন্তু তাদের স্বপ্ন কোন দিন পুরণ হবে না। দেশের মানুষ সরকারের পাশে রয়েছেন।

এসময় প্রতিমন্ত্রী আশুলিয়ার পাড়াগ্রাম ও মনোহরদি গ্রামের বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, দোসাইদ একে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হাজী মোশারফ হোসেন খাঁনসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ