আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাভারে আলোচনা ও দোয়া 

নিজস্ব প্রতিবেদক :

১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ মঙ্গলবার (১৭ মে) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সঞ্চালনায় এবং সহ-সভাপতি মাহবুবা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব বলেন, কিছু কিছু প্রত্যাবর্তন ইতিহাসে লেখা থাকে। কারো কারো ফিরে আসা মহাকালের নিয়মে ঘটে। কোনো কোনো ব্যক্তির উপস্থিতিই হয়ে ওঠে পুরো জাতির জাতীয় জাগরণের আলোকবর্তিকা।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমনই একজন ব্যক্তিত্ব, যার প্রত্যাবর্তনের সাথে সাথে ঝিমিয়ে পড়া বাঙালি জাতি অদম্য শক্তিতে জেগে ওঠে। ‘৭৫ এ সপরিবারে বঙ্গবন্ধকে হত্যার পরে ১৯৮১ সালের ১৭ মে প্রায় ছয় বছর নির্বাসন শেষে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখেন। মূলত আজকের আধুনিক বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছে ঠিক তখনই।

রাজীব আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই আবারো মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন ফিরে পেয়েছে স্বৈরাচার ও উগ্রবাদীদের ষড়যন্ত্রে ক্ষত-বিক্ষত বীর বাঙালি। তাই পরিবার হারানোর বেদনা বুকে চেপে, জীবনের ঝুঁকি নিয়ে,

শেখ হাসিনার স্বদেশে ফেরার এই অদম্য সাহসী দিনটিই বাঙালি জাতির লুট হয়ে যাওয়া স্বপ্ন ফিরে পাওয়ার দিন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করেছেন তিনি। শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম এবং সুদূরপ্রসারী পরিকল্পনাতেই বিশ্বের বুকে ডিজিটাল রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন,

দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন প্রমুখ সহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল ইউনিট, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ