আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রতিবেশী এক গৃহবধুকে(৩০) যৌন নিপীড়নের অভিযোগে আয়নুল প্রাং (৪৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১৬ মে) দিবাগতরাতে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লা থেকে শিক্ষককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত শিক্ষক আয়নুল প্রাং গাড়াদহ ইউনিয়নের চরপাড়া গ্রামের আশান প্রাং এর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত সোমবার সন্ধ্যায় নিপীড়নের শিকার গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

শাহজাদপুর থানার ওসি অপারেশন্স আব্দুল মজিদ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিবেশী এক গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার পর রাতেই শক্তিপুর মহল্লায় অভিযান চালিয়ে শিক্ষক আয়নুলকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ