নিজস্ব প্রতিবেদক :
রবীন্দ্র স্মৃতিধন্য সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারিবাড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার(১০মে) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান(লিটন)।
এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা প্রমুখ।
জেলা প্রশাসনের উদ্যোগে ২৫, ২৬ ও ২৭ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ(০৮,০৯ ও ১০ মে ২০২২ খ্রিঃ) তিনদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল রবীন্দ্র সংগীত পরিবেশন, নাটক, গীতি আলেখ্য, আবৃত্তি, নৃত্য, প্রবন্ধ পাঠ ও আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।