বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযানে বিভিন্ন থানায় মোট ২৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা।
ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন,
পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-২ জন, দামকুড়া থানা-৪ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২৯ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৫ লিটার দেশীয় চোলাইমদ ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।