আজ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ ইং

বালুয়া মাসিমপুর স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাব্বির হোসেন :

​রহমত, বরকত ও নাজাতের পয়গাম নিয়ে প্রতিবছর মুসলমানদের দৃশ্যপটে হাজির হয় মাহে রমাদান। মাহে রমাদান প্রতিটি মুসলমানদের কাছে অত্যন্ত আনন্দঘন মাস।

দীর্ঘ একমাস রোজা পালন করে মুসলিমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।মাহে রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত ও আনন্দময় সময় হলো ইফতার। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত

রোজা রেখে ইফতারের সময় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে সবার মাঝে। সময়ের পরিক্রমায় ইফতার আজ উৎসব কেন্দ্রীয় হয়ে উঠেছে।আজ ইফতার মানেই বন্ধু, বান্ধবদের মিলনমেলা।ইফতার মানেই সকলে একত্রিত হয়ে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করা।

তেমনি এক আনন্দময় ইফতারের আয়োজন করেছিল বালুয়া মাসিমপুর স্টুডেন্ট এসোসিয়েশন। গতকাল ২৯ রমজান রবিবার বিকাল ৪ ঘটিকায় নব গঠিত বালুয়া মাসিমপুর স্টুডেন্ট এসোসিয়েশন বিশাল পরিসরে বু.সন্তোষপুর আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে।

উক্ত, ইফতার মাহফিলে বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের প্রায় শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, শাহজাহান (শাহজাদা) বু. সন্তোষপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, জনাব এ কে এম মোনয়েম সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপস্থিত অতিথিরা বালুয়া মাসিমপুর স্টুডেন্ট এসোসিয়েশনের সাফল্য কামনা করেন পাশাপাশি সব সময় উক্ত সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন।সংগঠনের পক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্য কথা বলেন সংগঠনটির উপদেষ্টা রবিউল ইসলাম।

তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অনেক দিক নির্দেশনা প্রদান করেন।সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন বালুয়া মাসিমপুর স্টুডেন্ট এসোসিয়েশন স্বপ্নদ্রষ্টা জনাব,মোজাহিদুল ইসলাম মোজাহিদ।সবশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে শেষ হয় বালুয়া মাসিমপুর স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল প্রোগ্রাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ