এ,কে,এম,খোরশেদ আলম,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পুকুর খনন বন্ধ করা হয়েছে।
এসময় অবৈধ ভাবে পুকুর খনন করায় নলডাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে এক্সেভেটরের যন্ত্রাংশ ও মাটি কাটার অন্যান্য উপকরন সমূহ জব্দ করা হয়।
১লা মে (রবিবার) সকালে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার তার নিজস্ব ফেসবুক আইডির মাধ্যমে জানান, বিনা অনুমতি ও ফসলি জমিতে পুকুর খনন করায় তিনি
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এবং এক্সেভেটরের যন্ত্রাংশ জব্দ করেন,সকল স্থানে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে প্রতিটি স্থানেই মাটি উত্তোলন বন্ধ নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।