আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর এমপির ঈদ উপহার বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে এমপির পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে সাহেবগঞ্জ আ’লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ , আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি ও থ্রি পিচ তুলেদেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

এসময় আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, উপজেলা আ’লীগ , আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ