আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বাগমারার সাবেক উপজেলা  চেয়ারম্যান জিয়া’র  ইফতার ও দোয়া  মাহফিল 

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া’র উদ্যোগে শনিবার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে জমির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া।এতে উপস্থিত ছিলেন,

বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা,আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাবুল হোসেন,শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আসলাম হোসেন,

গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন,সাধারন সম্পাদক আকরামুল ইসলাম,দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম,শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম,বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী,

গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার সৈয়দ আলী,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুর-আমিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করে মাওঃ মোঃ আশরাফুল ইসলাম আসমত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ