আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে আটিয়া কলার গাছ বিলুপ্তির পথে

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধঃ

নওগাঁর আত্রাই উপজেলাতে দেশি আটিয়া কলার গাছ বিলুপ্তের পথে প্রায়৷
দেশি আটিয়া কলা মোটা ও লম্বা হয়। এ কলায় অনেক ভিটামিন ও প্রোটিনও রয়েছে।
গ্রামে এখনো প্রচলিত আছে, আটিয়া কলা ও চিড়া খেলে পাতলা পায়খানা কমে যায়।

নওগাঁর আত্রাই উপজেলার ৮ নং হাট কালুপড়া ইউনিয়নের বান্দাইখাড়া বড়দাপাড়া গ্রামের কলা ব্যবসায়ী মোঃ আঃ রশিদ বলেন, দেশি আটিয়া কলা এক সময়ের জনপ্রিয় খাবার ছিল।
দেশি আটিয়া কলা এখন খুবই কম পাওয়া যায়। কিছু কিছু গ্রামে আটিয়া কলা পাওয়া যায়।

তবে আগে অনেক পাওয়া যেত এখন তা কমে এসেছে প্রায় চোখেই পরেনা।তবে এখনো কিছু কিছু গ্রামের মানুষ এই কলা এখনো খোঁজ করে।

একই গ্রামের ময়েন উদ্দিন জানান, আমি ছোট থেকে দেখে এসেছি আমার বাবা প্রতিদিন সকালে দেশি আটিয়া কলা, দুধ, চিড়া দিয়ে নাস্তা করতেন।

আমার বাবা আমাকে বলেছিলেন, যদি কারো পাতলা পায়খানা হয় তাহলে দেশি আটিয়া কলা আর দুধ, চিড়া খেলে ভাল হয়ে যায়। এখন সেই আটিঁয়া কলা হাটবাজারে প্রায় চোখে পড়ে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ