রাজশাহী ব্যুরো:
নগরীর পশ্চিম পাদদেশ কশিয়াডাঙ্গা মোড়ের পশ্চিমে চাঁপাই দামকুরা রোডের সংযোগ রোডের পাকা রাস্তা হতে চারটি দাগ পেরিয়ে এলাকার জনগণ প্রায় ত্রিশ বছর যাবৎ বলিয়া কমিউনিটি ক্লিনিকে যায়।
ব্যবহার্য রাস্তার চারটি দাগেই ঐ এলাকার আব্দুল বারী নামক একজন স্বনামধন্য চেয়ারম্যানের দুই আনা হিস্যা অংশ আছে বলে আর এস খতিয়ানে দেখা গেছে।
যুগ যুগ ধরে সরকারী ক্লিনিকে যাওয়ার প্রচলিত রাস্তার জমির খতিয়ানে তার নাম দেখে উক্ত চেয়ারম্যানের কাছ থেকে এলাকার একজন সাংবাদিক সরকারী ক্লিনিক লাগোয়া পূর্ব দিকে জমি খরিদ করে প্রায় দেড় যুগ আগে ।
তখন চেয়ারম্যান আব্দুল বারি সরকার পাকা রাস্তা হতে অন্য তিন দাগের দু আনা অংশ মোতাবেক সাংবাদিককে তার দলিলে নকশা চার দিক উল্লেখ সহ পূর্বদিকের চৌহদ্দী গোরস্থানে ও ঈদগাহর মধ্য দিয়ে উক্ত রাস্তা উল্লেখে জমি বিক্রি করে ।
তখন থেকে জমি খরীদকারি সাংবাদিক সহ এলকার জনগন ঐ রাস্তা দিয়ে বালিয়া সরকরি কমিনিটি ক্লিনিকে নির্বিঘ্নে যাতায়াত করে আসছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে পবার বালিয়া মৌজার ২৪১ নম্বর দাগে বারী চেয়ারম্যান’র বিক্রয় দেয়া তিন যুগের প্রচলিত সরকারী ক্লিনিকে যাবার রাস্তা গোরস্থানের পুরাতন প্রাচীর সংস্কার করার নামে আগের ছাড়া আট ফিট রাস্তার চওড়া সহ বেআইনি ভাবে গায়ের জোরে রিয়াজুলের পুত্র শামীম হোসেন ঘিরে দিচ্ছে ।
তিনি জমি বিক্রেতা উক্ত বারী চেয়ারম্যান’র ভাতিজা। খোঁজ নিয়ে জানা গেছে শামীম কশিয়াডাঙ্গা স্কুলের কেরানীর চাকরি করে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এ মাটি এখন আমার।আমি রাস্তা বন্ধ করে দিবো।
ঐ এলাকার চেয়ারম্যান আবুল কালাম আজাদকে এ বেআইনি ঘটনার বিষয়ে পবা উপজেলা প্রেক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সম্পাদক দুলাল মাহবুব অবহিত করলে তিনি বলেন আমি জানিনা তবে এতো দিনের রাস্তা দিয়ে ক্লিনিকে মানুষ যেতে পারলে জমি খরীদকারী সাংবাদিক ও যাবে।