আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

স্বাস্থ্য সেবায় বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল: ডা. এনাম

মোঃ শামীম হোসেন:

স্বাস্থ্য সেবায় বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স এবং পাবলিক হেলথ ফোরামের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও বলেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুটিন দায়িত্ব ড.নুরুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ