আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষের সমাপনী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

উৎসবের সমাপনী দিন ৩০ মার্চ রাতে অ্যাকাডেমিক ভবন-১ এর মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনা ও পরিবেশনায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’।

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এমন একটি রাষ্ট্রের যার চারিত্র্য-ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা। এই রাষ্ট্রে কোনো মানুষই ধর্মপরিচয়ে উঁচু-নিচু বিবেচিত হবেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘চণ্ডালিকা’ নাটকে সেই সত্যের উদ্ভাসন ঘটিয়েছেন।

উল্লেখ্য, পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবে একাধিক একক বক্তৃতা, আন্তঃস্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে বিতর্ক, বইমেলা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, গ্রন্থ-সমালোচনা প্রতিযোগিতা, বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি ও বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনার দাবিতে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

২৬ মার্চ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর পোট্রেট উন্মোচন করা হয়।

একইদিন অপরাহ্নে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে স্বাধীনতা দিবস বক্তৃতা করেন একুশে পদকে ভূষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ