আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নলডাঙ্গায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত ২

এ,কে,এম,খোরশেদ আলম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় পিপরুল ইউনিয়নে খোলাবাড়িয়া গ্রামে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ (দুই) জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
আজ বিকেল সাড়ে ৫ ঘটিকায় খোলাবাড়িয়া গ্রামে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার স্থল থেকে ট্রলিড্রাইভার আরিফুর ইসলাম(৫০) পিতা এজাজুর রহমান সাং খোলাবাড়িয়া ও মোটরসাইকেল আরোহী আব্দুল হেলাল(৩৮) পিতা আহসান আলী সাং খোলাবাড়িয়া।

আহত ২ জনকে নাটোর সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন বলে এলাকাবাসী জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ