আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা 

রনজিত কুমার পাল (বাবু),নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার ধামরাই উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু আলহাজ্ব এম এ মালেক।

শনিবার (২৬শে মার্চ -২০২২) আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া ও বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান মাদ্রাসা পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান এর সভাপতিত্বে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় সাবেক জাতীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু আলহাজ্ব এম এ মালেক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ নেতা বেনজীর আহমেদ মুকুল, উপজেলা কৃষক লীগ নেতা আব্দুল গনি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও এতদ্ অঞ্চলের জনগন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সাংসদ ঢাকা-২০ ধামরাই ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এমএ মালেক বলেন- স্বাধীনতার ৫১ বছরে বঙ্গবন্ধু আজ শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীই নন, বিশ্বের শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির অনুপ্রেরণা দাতা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাঁরই নির্দেশিত পথে তাঁরই জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র হাত ধরে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাণশক্তি, সারাবিশ্বে উন্নয়নের রোলমডেল। এরই ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশের ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালী জাতি। স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে বলে আহব্বান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ