আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বানেশ্বরে সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ আতিক খাঁন :

রাজশাহীর বৃহত্তর হাট-বাজার ক্ষেত পুঠিয়ার বানেশ্বরে সদাগর এক্সপ্রেস লিঃ নামের কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের উদ্বোধন ও “আসন্ন আম মৌসুম”এর শাখা ও প্রতিনিধি সম্মেলন-২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টার সময় বানেশ্বর শাখা অফিসে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বানেশ্বর শাখা ব্যবস্থাপক মােঃ রানা সার্বিক তত্ত্বাবধানে, প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক, মােঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি, চীফ অপারেটিং অফিসার মােঃ এমদাদুল ইসলাম,

সহকারী মহাব্যবস্থাপক (উত্তরবঙ্গ)মােঃ ইব্রাহিম হােসাইন, বানেশ্বর হাট-বাজার ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ি ওসমান আলী প্রমূখ্য। ব্যবস্থাপনা পরিচালক, মােঃ আবুল কালাম আজাদ, বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধির ও উদৌক্তাদের প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ