আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

স্নেহা নার্সিং কলেজের শেখ মুজিবুর রহমানের জন্মদিন  পালন

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধিঃ

১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। প্রতিবছরের মতো এই তারিখে রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি যথা যোগ্য মর্যাদায় পালন করেছে স্নেহা নার্সিং কলেজ লিমিটেড।

দিবসটি উপলক্ষে স্নেহা নার্সিং কলেজের কর্মসূচির মধ্যে ছিলো র‍্যালি, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।

কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার এডিসনাল এসপি ( এ সার্কেল) মোঃ আবু তৈয়ব আরিফ হোসেন, স্নেহা নার্সিং কলেজ লিঃ এর চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম, একাডেমি কোর্স কো অডিনেটর কাজী মোঃ আতাউর রহমান,

প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, চীফ ফাইন্যান্স ও মার্কেটিং অফিসার মোঃ শিমুল ইসলাম, নার্সিং ইন্সট্রাকটর আয়েশা সিদ্দিকা শিলা,আফিয়া মাসুমা,অফিস সহঃ কম্পিউটার সমীর কুমার পাল, অফিস সহায়ক রওশনুল রাজু, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ