নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইরে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতির (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। পরে উপজেলা চত্বরে আলোচনা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুশফিকুর রহমান খান হান্নান, সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্ণব, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার,
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সায়েদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা,
উপজেলা ভাইস চেয়্যারম্যান রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন এবং বিকালে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।