মোঃ শামীম হোসেন:
সাভারে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা ও থানা প্রশাসন, আওয়ামী লীগ এর অঙ্গ- সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এছাড়াও সুর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা চত্বরে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গ-বন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব।
আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, শাখী ছেপ, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মেসবাহ উদ্দিন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম,
কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাবশিরা লিজাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়।মেলায় উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫ টি স্টল প্রদর্শণ করা হয়।