আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সুদের টাকা না পেয়ে মা-মেয়েকে তুলে নিয়ে মারধর

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় সুদের টাকা পরিশোধ না করায় বাড়ি থেকে তুলে নিয়ে মা-মেয়েসহ নিকটাত্মীয়দের মারধরের অভিযোগ উঠেছে। দাদন ব্যবসায়ী সাবেক ছাত্রদল নেতা বিপ্লব মীর ও তার মা শামীমা নামের এক নারী তাদের মারধর করেন বলে জানা গেছে।

সোমবার (১৪ মার্চ) সকালে আশুলিয়ার জামগড়ার উত্তর মীর বাড়ি এলাকায় এঘটনা ঘটে। পরে দুপুরে আশুলিয়া থানায় মামলা দায়ের করতে গেলে সাধারণ ডায়েরি নেয় পুলিশ।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহীন মিয়া। এব্যাপারে দু’পক্ষরই তদন্ত করবেন তিনি।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার জামগড়ার উত্তর মীর বাড়ি এলাকার মান্নান মীরের ছেলে থানা ছাত্রদলের সাবেক সদস্য বিপ্লব মীর (৩০) ও তার মা শামীমা বেগম (৫০)।

আহতরা হলেন- একই এলাকার মোহাম্মদ আলির ছেলে হাফিজুদ্দিন (৩২), নূর ইসলাম মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৩০), রিপা আক্তার (৩০) ও তার মা মনোয়ারা বেগম (৫৫)। এদের মধ্যে রিপা আক্তারের স্বামী আবু সাঈদ দাদন ব্যবসায়ী শামীমার কাছ থেকে সাত লাখ টাকা সুদে নিয়েছিলেন।

ভুক্তভোগীরা বলেন, প্রায় আট বছর আগে ব্যবসার জন্য দাদন ব্যবসায়ী শামীমার কাছ থেকে সাত লাখ টাকা সুদে দেন রিপা আক্তারের স্বামী আবু সাঈদ।

যার বিনিময়ে প্রতিমাসে ১৪ হাজার টাকা পরিশোধ করে আসছিল ভুক্তভোগীর স্বামী সাঈদ। তবে করোনা মহামারিরতে ব্যবসায় ধস নামায় আর পাওনাদারের অত্যাচারে গত ১০দিন আগে আত্মগোপনে যায় আবু সাঈদ।

পরে শামীমা এবং তার ছেলে সাবেক যুবদল নেতা বিপ্লব মীর বাড়ির জমি লিখে দিতে রিপা আক্তার ও তার মা মনোয়ারাকে চাপ প্রয়োগ করতে থাকেন।

রিপা আক্তার বলেন, কয়েকদিন আগে তাদের ১ লাখ টাকা দিয়ে বাকি টাকার জন্য সময় চান। কিন্তু হঠাৎ সকালে শামীমা তার ছেলে বিপ্লব মীরসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন লোক এসে আমার মা ও আমাকে তুলে নিয়ে একটি ঘরে আটকে রেখে মারধর করতে থাকে।

খবর পেয়ে আমার নিকটাত্মীয় হাফিজুদ্দিন ও সোহাগ মোল্লা ঘটনাস্থলে এসে আমাদের খোঁজ করেন। এসময় শামীমা ও ছেলে বিপ্লব মীরসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন তাদেরও বেধরক মারধর করনে।

পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে এদের মধ্যে হাফিজুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।

এব্যাপারে ছাত্রদল নেতা বিপ্লব মীর জানান, তিনি কাউকে মারধর করেন নি। বরং তারই মাথা ফাটিয়ে দিয়েছে। আর আটকে রেখে মারধরের তো প্রশ্নই আসে না।

আশুলিয়া থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) শাহীন মিয়া বলেন, উভয় পক্ষই থানায় এসেছিল। তাদের দু’পক্ষরই তদন্তের দায়িত্ব আমাকে দিয়েছেন। তদন্ত শেষে এবিষয়ে বিস্তারিত বলা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ