আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে সাইলো বিতরণ করেন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে পারিবারিক সাইলো বিতরণ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হকের পরিচালনায়।

সোমবার (১৪ মার্চ) ১২ টায় উপজেলা সাহেব গঞ্জ ফুটবল মাঠে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ছয় হাজার পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্ড মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি,

আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,
সহ সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,
রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি.এম ফারু পাটওয়ারী,

আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, এছাড়াও উপস্থিত ছিলেন -আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোঃ হাফিজুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ