আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৬ ইং

নলডাঙ্গায় চোরাই ছাগল উদ্ধার আটক ২

এ,কে,এম,খোরশেদ আলম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোর জেলার নলডাঙ্গায় গত রাতে আব্দুল মান্নান প্রাঃ (৫৫) পিতা মৃত আব্দুল মজিদ প্রাঃ, সাং মাধনগর ভট্টপাড়া, থানা নলডাঙ্গা, জেলা নাটোর এর গোয়াল ঘর থেকে, ২( দুই) টি ছাগল চুরি হয়।

ছাগলের মালিক মান্নান প্রাঃ বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।নলডাঙ্গা থানা পুলিশ ও জনতার সহায়তায় চুরি যাওয়া ছাগল ২ টি উদ্ধার করা হয়, আর চুরির সহিত জড়িত

আসামি সুজন সরদার(২৩) পিতা আব্দুল কাফি সাং পূর্ব মাধনগর (হাড়ীগাড়ী পড়া),

জিহাদুল ইসলাম জিহাদ (৪৮) পিতা মৃত তসলিম উদ্দীন সাং পূর্ব মাধনগর ( নওপাড়া) উভয় থানা নলডাংগা জেলা নাটোরদ্বয়কে গ্রেফতার করে। তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ