আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নাটোরে জাঁকজমক ভাবে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত

ইউসুফ হোসেন, নাটোর :

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা দারুল উলুম দাখিল মাদ্রাসায় সকাল ৮(আট)টা থেকে বিকেল ৩(তিন)টা পর্যন্ত গণটিকা কার্যক্রম চালু ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উৎসব মুখর পরিবেশে ব্যন্ড পার্টিবাজিয়ে এলাকার জনসাধারণকে আহবানের মাধ্যমে টিকা কেন্দ্রে টিকা নিতে জানান দেন।

উক্ত গণটিকা কার্যক্রম শুভ উদ্বোধণ করেন আঃ জব্বার মৃধা চেয়ারম্যান মাধনগর ইউনিয়ন পরিষদ, সুফিয়া মহিলা ওয়ার্ড কমিশনার মাধনগর ইউনিয়ন, মালেক ব্যপারী ৯ নং ওয়ার্ড কমিশনার মাধনগর ইউনিয়ন পরিষদ, নিজাম, সুমন,

নেওয়াজ শরিফ জনি, কজী ফরিদ ওয়ার্ড কমিশনার মাধনগর ইউনিয়ন, জালাল উদ্দীন শেখ সুপার বাঁশিলা দারুল উলুম দাখিল মাদ্রাসা,

নজরুল ইসলাম সহঃ শিক্ষক ও মাদ্রাসা পরিবার বাঁশিলা দারুল উলুম দাখিল মাদ্রাসা নলডাঙ্গা নাটোর, গ্রাম পুলিশ সদস্য, নলডাঙ্গা রিপোটার্স ইউনিটির সকল সাংবাদিক বৃন্দসহ স্কাউট সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ