আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীতে স্বর্ণের বারসহ বিজিবির হাতে এক চোরাকারবারী আটক

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবির একটি নিয়মিত টহল দল।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে পৌর এলাকার হাটপাড়া নামক ডাকবাংলা খেয়াঘাটের সামনে থেকে সাতটি (৭০ ভরি) স্বর্ণের বারসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীনগর এলাকার (বকচক) গ্রামের মৃত সানাউল্লার ছেলে মুক্তার হোসেন (৪০) কে হাতেনাতে আটক করেন বিজিবির একটি নিয়মিত টহল দল।

বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত চোরকারবারি গোদাগাড়ী ঘাট হতে সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।

বিজিবির উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে থাকায় স্বর্ণ
তার কাছ থেকে ৭টি স্বর্ণেরবারে ৭০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে বলে জানান।

এই বিষয়ে আইনগত দিক প্রক্রিয়াধীন বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ