শান্ত মালো,নিটার প্রতিনিধি :
একুশের প্রথম প্রহরে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে ‘মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।
রাত ১২.০১ মিনিটে ইন্সটিটিউটের শহীদ মিনারে প্রসাশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইন্সটিটিউটের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী। এসময় তারা সকল শহীদের আত্নার শান্তিকামনা করেন।
প্রসাশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর পর প্রতিষ্ঠানের ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি,গেম এন্ড স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব,ডিবেটিং সোসাইটি,
কম্পিউটার ক্লাব,বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব, ক্যারিয়ার ক্লাব,ল্যাংগুয়েজ ক্লাব,সাইন্স সোসাইট, নিটার সাংবাদিক সমিতি সহ অন্যান্য সংগঠনের পক্ষে থেকে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময়ে নিটার ডিবেট সোসাইটির সিনিয়র সদস্য জানান, আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিটার ডিবেটিং সোসাইটি এর উদ্যোগে আজ সন্ধ্যায় একটি বারোয়ারি বিতর্কের আয়োজন করা হয়েছে।
উক্ত বিতর্কটি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ভাষার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজ বিতার্কিকরা নিটার ডিবেটিং সোসাইটিকে দারুন কিছু উপহার দিবে আশা রাখছি। উক্ত বিতর্ক অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত।