আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকাপোস্টের মাধ্যমে জনগণ উপকৃত হবে: একেএম ফজলে রাব্বী বকু

নওগাঁ প্রতিনিধিঃ

সাহসি অগ্রযাত্রায় ঢাকাপোস্ট.কম ১ম বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পর্দাপন করেছে। ১ম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় নানা কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা সাংবাদিক ইউনিয়নে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন।

ঢাকাপোস্টের উত্তরোত্ত সাফল্য কামনা করে নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু বলেছেন, বিশ্ব প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। উন্নত প্রযুক্তির যুগে কোন কিছুই গোপন রাখা সম্ভব না। প্রযুক্তির সঙ্গে এগিয়ে যাচ্ছে গণমাধ্যমও।

গণতান্ত্রিক দেশের মালিক জনগণ। সাময়িক মালিকানা জনপ্রতিনিধি। সংবাদকর্মীর প্রধান কাজ সংবাদ পরিবেশন করে জনগণকে সচেতন করা। ঢাকাপোস্টের মাধ্যমে জনগণ উপকৃত হবে।

আমি বিশ্বাস করি সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। অনেক চড়াই-উৎরাই আছে। কোন পথই সহজ না। সব পথই বন্ধুর।

মাল্টিমিডিয়া সংবাদ মাধ্যম ঢাকাপোস্ট.কম এর অগ্রযাত্রা নিয়ে জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ বলেন, এক বছরে ঢাকাপোষ্ট যা অর্জন করেছে আগামীতে শীর্ষস্থান দখল করবে বলে আমি আশাবাদী।

আমাদের প্রত্যাশা ঢাকাপোস্ট থেকে ভাল কিছু পাবো। ঢাকাপোষ্ট পজেটিভলি বিশ্বের দরবারে পৌঁছে যাবে। বর্তমানে যখনকার সংবাদ তখনই প্রকাশ হচ্ছে। মানুষ এখন তথ্যপ্রযুক্তিতে বিশ্বাস করে।

সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সচেতন হতে হবে। পাশাপাশি সততা ও সাহসিকতা থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন- জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আশরাফুল নয়ন ও রিফাত হোসাইন সবুজ, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এবাদুল হক, বণিক বার্তার জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন,

সাংবাদিক আব্বাস আলী, ইয়াছিন আলী, অনিন্দ্য তুহিন, হাবিবুর রহমান বিত্তম। পরে প্রধান অতিথি কেক কেটে ঢাকাপোস্টের ১ম প্রতিষ্ঠা বার্ষিক পালন করেন। ঢাকাপোস্টের পক্ষ থেকে সামাজিক ও স্বেচ্ছাসেবীমুলক সংগঠন ‘রূপসী নওগাঁ’ প্রতিষ্ঠাতা সভাপতি ডা. খালেদ বিন ফিরোজকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শোভাযাত্রা বের হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ