আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শিশু-কিশোরের হাতে লেগুনার স্টিয়ারিং

নিজস্ব প্রতিবেদক :

বিপদজনক এক পরিবহন যানের নাম লেগুনা। রুট পারমিট না থাকলেও পুরাতন মাইক্রোবাস কেঁটে তৈরি লেগুনা দাপিয়ে বেড়াচ্ছে বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-কালিয়াকৈর সড়ক-মহাসড়ক।

আনফিট লেগুনা আর ঝুকিপূর্ণ অটোরিকশা এখন সড়ক ও মহাসড়কের বিপদের মূল কারণ। এগুলো চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোররা। তাদের আবার নেই কোন লাইসেন্স। শুধু কি তাই, এসব যান চালকদের সহকারীরাও কোমলমতি শিশু।

লেগুনার এসব অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোর চালক মহাসড়কে একে অপরকে চ্যালেঞ্জ করে বেপরোয়া গতির প্রতিযোগিতায় মেতে উঠে। এতে মাঝেমাঝেই মহাসড়কে রক্ত ঝরছে এবং প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।

এছাড়ও এসব অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোররা নিজেদের মতো যাত্রীদেরও বাদুর ঝোলা করে নিয়ে পৌছে দিচ্ছে গন্তব্য স্থলে।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক ঘুড়ে জানা গেলো এমন ভয়ঙ্কর সব তথ্য। মাঝে মধ্যেই এ সকল গণপরিবহনের সহকারী ও ড্রাইভার সহ আরও ৩/৪ জন মিলে যাত্রি উঠে নিয়ে যাচ্ছে অজানা ঠিকানায়,

পরে জোরপূর্বক ধর্ষন, টাকা, মালামাল লুটপাতসহ মারামারি ও হাতাহাতির ঘটনাও ঘটছে। এ ধরনের ঘটনার জন্য ব্যবহার করা হচ্ছে চেতনানাশক বিভিন্ন ঔষধ, বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্র।

জানা যায়, বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক গুলোতে ২ শতাধিক লেগুনা দাপিয়ে বেড়াচ্ছে। নিয়মনীতি না মেনে চলা এসব যানবহনের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।

আশুলিয়ার বাইপাইল থেকে একটি লেগুনার পেছনে ছুটে দেখা গেলো তা চালচ্ছে অপ্রাপ্তবয়স্ক কিশোর এবং এর সহকারী কোমলমতি শিশু। চলন্ত গাড়ির পিছনে ঝুলে আছে বেশ কয়েকজন যাত্রী।

শুধু পাদানিতে দাড়িয়ে ভাড়া আদায় করছে সহকারী শিশুটি। চালক যখন-তখন ব্রেক ধরছে আবার মাঝে মাঝে বেশ জোরে টান দিচ্ছে।

পাশ দিয়েই ছুটে চলা অন্য একটি পরিবহনের গা ঘেঁসে। এর পরে কার আগে কে যাবে তা নিয়ে মেতে উঠছে গতির লড়াইয়ে।

জিরাবো থেকে বাইপাইলে আসা জসিম নামের এক যাত্রী বার্তা২৪.কমকে বলেন, এই সকল গাড়ির চালকদের সবচেয়ে বড় সমস্যা তারা অন্য গাড়িকে সাইড দিতে চায় না।

তারা নিজেদের ইচ্ছামত গাড়ি চালায়, যত্রতত্র থামিয়ে যাত্রী উঠানামা করে। শিল্পাঞ্চলে গনপরিবহনের স্বল্পতার কারণে জীবনের ঝুকি নিয়ে আমাদের এ ধরনের পরিবহনে উঠতে হয়।

লেগুনায় শিশু-কিশোরদের ড্রাইভিং বন্ধের ব্যাপারে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ আব্দুস সালাম  বলেন, আমাদের নলেজে আসলে আমরা ব্যবস্থা নিব।

আপনারা বলছেন আমরা ব্যবস্থা নিচ্ছি। ওখানে ১০/১২ জন মানুষের জীবন থাকে। মানুষের একটু সুবিধার জন্য চেষ্টা করেছিলাম। সেটা যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেটা হতে পারিনা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ