মোঃ সাব্বির হোসেন :
২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে গণভবন থেকে ফল প্রকাশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির কাছে ফল হস্তান্তর করেন।
ঢাকা বোর্ডে জিপিএ ফাইভ ৫৯,২৩৩
বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ ফাইভ ৯,৯৭১
রাজশাহীতে পাসের হার ৯৭.২৯, জিপিএ ফাইভ ৩২,৮০০
কুমিল্লায় পাসের হার ৯৭.৪৯, জিপিএ ফাইভ ১৪,১৫৩
সিলেটে পাসের হার ৯৪.৮০, জিপিএ ফাইভ ৪,৭৩১
চট্টগ্রামে পাসের হার ৮৯.৩৯, জিপিএ ফাইভ ১৩,৭২০
দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ জিপিএ ফাইভ ১৫,৩৪৯
কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ জিপিএ ফাইভ
১৪,১৫৩
যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ জিপিএ ফাইভ ২০,৭৮৭
ময়মনসিংহ বোর্ডে জিপিএ ৭,৬৮৭
এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ৯৩৪ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাস করেছে। আর পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
রোববার এইচএসসির ফল প্রকাশের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।