মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আহসানগঞ্জ হাট চত্বরে , ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের
দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের
দলীয় কার্যালয়ের
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব মোঃএবাদুর রহমান প্রামাণিক।
প্রধান আলোচক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,মোঃ আক্কাছ আলী প্রামানিক।
উক্ত দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের
সভাপতি, আব্দুস ছালাম খামারু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মাসনুদ স্বরুপ, সাধারন সম্পাদক, মোঃ হুমায়ন কবির সোহাগ,
মোল্লা আজাদ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শ্রী অমিত কুমার,সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বী,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ সামু সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।