আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ ইং

আজ সরস্বতী পূজা 

মোকাব্বির আলম সানি ( নিজস্ব প্রতিবেদক) :
আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা পালন করা হয়েছে। হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শনিবার।
সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি ধর্মীয় উৎসব।
সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।
দেবী সরস্বতীকে শ্বেতবর্ণের একজন করুণাময় নারী, পবিত্রতা ও শান্তির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। তিনি হলেন হিন্দু দেবী যিনি জ্ঞান, শিক্ষা, শিল্প ও সংস্কৃতিকে নির্দেশ করেন। বিদ্যার দেবীর প্রতি আনুগত্য জানাতে সরস্বতী পূজা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ