আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

নাটোরে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স মুখমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

এ,কে,এম,খোরশেদ আলম,নাটোর প্রতিনিধি:

নাটোরের নারায়ণ কান্দি এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স এর মধ্যে সংঘর্ষে শাফায়াত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে ৩ জন আহত হয়েছে। আজ রবিবার বিকেলে নাটোর – রাজশাহী মহাসড়ক এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়,

রাজশাহী থেকে নাটোর মুখী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন মুখী একটি মোটরসাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে শাফায়াত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত শাফায়াত হোসেন নাটোর উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ