ইউসুফ হোসেন, নাটোর:
আজ রবিবার সূর্যোদয় সাথে সাথে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা করা হয়।
পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, নলডাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ, এনজিও নলডাঙ্গায় বাজার মালিক ও বণিক সমিতি, নলডাঙ্গা সরকারী স্কুল শহীদ নজমুল হক সরকারী কলেজসহ অন্যন্য পেশা জীবি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে শহীদ মিনারে পুস্পমালা অর্পণ করেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, শান্তির প্রতীক পায়রা উড়ানো শেষে কুচকাওয়াজে ছালাম গ্রহন করেন নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ , উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, নলডাঙ্গায় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ।
বেলা ১১টায় নলডাঙ্গা সরকারি স্কুল প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা র্নিবাহী অফিসার সুখময় সরকার, অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার তনছের আলী সহ আরও অনেক বীর মুক্তি যোদ্ধারা ও স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক ও র্দুনীতি বিরোধী বক্তব্য রাখেন সাবেক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ বজলুর রহমান।
। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানশেষে বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজেন নলডাঙ্গা পৌরসভা বনাম নলডাঙ্গা উপজেলা প্রীতি ফুটবল ম্যাচ ও মেয়েদের বালিশ খেলা অনুষ্ঠিত হয় ও পুরস্কার বিতরণ করা হয় এবং স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।