আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পত্নীতলায় আত্মসাৎকৃত ১৩ লাখ টাকা উদ্ধার, আটক ১

রাব্বী হোসাইন,  পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ 
নওগাঁর পত্নীতলায় টাকা আত্মসাৎ’র ঘটনায় জড়িত ১ জনকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
আটককৃত হলো- কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার রোসাইপাড়া কৈয়ারবিল গ্রামের মৃত. আমিন উল্লাহ’র ছেলে ইউসুফ কুতবী(২৬)। এ সময় তার হেফাজত হতে মোট ১৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
এর আগে গত ১/১২/২০২১ তারিখে পত্নীতলা থানায় একটি মামলা রুজু হয়। উক্ত মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সংক্রান্তে পত্নীতলা থানা পুলিশ আজ বেলা ১১ টায় এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।
তিনি আরো বলেন,  আসামী ইউসুফ কুতবী ঘাসফুল পত্নীতলার মধইল শাখার জুনিয়র অফিসার (হিসাবরক্ষক) হিসেবে দায়িত্বে ছিলেন। প্রতিবারের ন্যায় জনতা ব্যাংক  মধইল শাখা হইতে অন্য কর্মচারী সহায়তায় টাকা উত্তোলন করিয়া জমা প্রদান করিতো।
প্রতিদিনের ন্যায় ৩০/১১/ ২০২২ তারিখে সদস্যদের মাঝে ঋণ বিতরণের জন্য টাকা উত্তোলনের জন্য যান। টাকার পরিমাণ বেশি হওয়াই অন্য কর্মচারীকে নিয়ে টাকা উত্তোলন এর জন্য নির্দেশ প্রদান করা হলেও আসামি কোন কর্মচারীকে সঙ্গে না নিয়ে ওই দিন সকাল ১০.৪৫ ঘটিকার সময় একাই জনতা ব্যাংক শাখায় যান এবং ব্যাংক হইতে ঘাসফুল একাউন্ট হতে টাকা উত্তোলন করেন।
দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর উক্ত আসামী টাকা নিয়ে ফিরে না আসায় তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানান। পরবর্তীতে আসামী অন্য একজনের ফোন থেকে বাদীকে ফোন করে বলে সে জয়পুরহাট রেলস্টেশন আছে।
বাদীর অফিস হইতে জয়পুরহাট যাইতে দেরি হবে বিধায় তাদের বদলগাছী শাখার ব্যবস্থাপক মো: হারুন অর রশীদকে যাওয়ার জন্য বলেন এবং সে অনুযায়ী খোঁজাখুঁজি করার পরেও তাকে কোথাও পাওয়া যায় নাই।
এই ঘটনায় পত্নীতলা থানায় মামলা হলে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় মামলার তদন্ত ও আসামী গ্রেপ্তার ও আত্মসাৎ  হওয়া টাকা উদ্ধারের চেষ্টা কালে আত্মগোপন করিয়া এলাকা হইতে পালিয়ে যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামী ইউসুফ কুতবীকে আজ ভোর ৪টায় নজিপুর বাস স্ট্যান্ড হতে আটক করা হয় করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সেই সাথে আত্মসাৎকৃত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার প্রেরণের করার ৯ ঘন্টার মধ্য ঘাসফুল সংস্থার ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ