আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

নলডাঙ্গায় কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার ও বারনই নদীতে অবমুক্ত

এ,কে,এম, খোরশেদ আলম,নলডাঙ্গা নাটোর প্রতিনিধি:

বুধবার ১ ডিসেম্বর দুপুরে উপজলার মাধনগরের বাঁশিলা মধ্যপাড়ার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ তানসিল আহম্মেদের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রানী সংরক্ষনে কাজ করা বিবিসিএফ এর সদস্যদের সাথে নিয়ে ২টি কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়।

দেশি কড়ি কাইট্টা বা কড়ি কাইট্টা (বৈজ্ঞানিক নাম: Pangshura tecta), হচ্ছে কচ্ছপের একটি প্রজাতি। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

অভিযুক্ত তানসিল আহম্মেদ জানান এটি তার না জেনে করা ভুল, এ ভুলের জন্য তিনি মুচালেকা প্রদান করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে অঙ্গীকার করেন। পরে উদ্ধারকৃত কড়ি কাইট্রা গুলো বারনই নদীতে অবমুক্ত করা হয়।

এ কাজে বিবিসিএফ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব ফজলে রাব্বী এবং সাংবাদিক জনাব রাশেদ আলম উপজেলা প্রশাসনকে সহায়তা করেছেন।

বন্যপ্রানী সংরক্ষণে এমন অভিযান অব্যহত থাকবে। এ সময় উপস্থিত উদ্দেশ্যে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ